|
|
|||
|
||||
Overview১০০০ সাল, নবযুগ। সভ্যতার ক্যালেন্ডারে তখন ১০০০ সাল। মহাপ্রলয়ের ছাই থেকে গড়ে ওঠা এক নতুন নিখুঁত বর্ডারলেস পৃথিবী-যেখানে ক্ষুধা নেই, যুদ্ধ নেই, দুর্নীতি নেই, কুসংস্কার নেই, ধর্মীয় বৈষম্য নেই, এমনকি নেই কোনো সামাজিক ক্লাসিফিকেশন। কিন্তু এই যান্ত্রিক সুখের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক অতীত। ২০২৫ সালের সেই অন্ধকার যুগে আসলে কী ঘটেছিল? কেন মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে এনেছিল? সেই সত্য সন্ধানেই 'ক্রোনো-ডাইভ' প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যৎ থেকে অতীতে ফিরে আসে শাকিল। তার আশ্রয় হয় ২০২৪ সালের হার্ভার্ড ফেরত তরুণ পদার্থবিজ্ঞানী ফারিসের শরীরে। কিন্তু ফিরে এসে সে মুখোমুখি হয় এক পচনশীল সমাজের-যেখানে রাজনীতি মানেই দুর্বৃত্তায়ন, ধর্ম মানেই ব্যবসা, আর ন্যায়বিচার হলো ক্ষমতার ক্রীড়নক। একদিকে ফারিসের বিজ্ঞানমনস্ক যুক্তিবাদী মন, অন্যদিকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা কুসংস্কার, ভণ্ড পীর আর দুর্নীতিবাজ রাজনীতিবিদদের অশুভ সিন্ডিকেট। ফারিস কি পারবে এই ঘুণে ধরা সমাজকে আয়না দেখাতে? নাকি ইতিহাসের নির্মম আবর্তে নিজেই হারিয়ে যাবে? আর সেই রহস্যময় আগন্তুকই বা কে, যে জানে সময়ের গোপন খেলা? সায়েন্স ফিকশন, থ্রিলার এবং সমাজবাস্তবতার এক অপূর্ব সংমিশ্রণ-'নরক থেকে ফিরছি'। এটি কেবল একটি সময়ভ্রমণের গল্প নয়, বরং সমসাময়িক অন্ধকারের বুকে সুস্থভাবে বাঁচতে চাওয়া এক পৃথিবীর আত্মচিৎকার। কেন পড়বেন এই বই? 'নরক থেকে ফিরছি' কেবল একটি কল্পবিজ্ঞান নয়; এটি আমাদের বর্তমান সময়ের এক আয়না। এই উপন্যাসে লেখক সাহসিকতার সাথে উন্মোচন করেছেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া দুর্নীতি, কুসংস্কার আর ভণ্ডামির মুখোশ। টানটান উত্তেজনা, ধারালো যুক্তি এবং আবেগের সংমিশ্রণে লেখা এই বই আপনাকে ভাবতে বাধ্য করবে। Full Product DetailsAuthor: Shakil AhmedPublisher: Shakil Ahmed Imprint: Shakil Ahmed Dimensions: Width: 14.00cm , Height: 0.80cm , Length: 21.60cm Weight: 0.159kg ISBN: 9789843587275ISBN 10: 9843587278 Pages: 130 Publication Date: 27 December 2025 Audience: General/trade , General Format: Paperback Publisher's Status: Active Availability: Available To Order We have confirmation that this item is in stock with the supplier. It will be ordered in for you and dispatched immediately. Language: Bengali Table of ContentsReviewsAuthor InformationTab Content 6Author Website:Countries AvailableAll regions |
||||